টাইগারদের সমালোচনায় সাকলাইন মুশতাক
প্রথম টেস্টে ড্র। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০৩ রানে অল আউট। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা সুবিধাজনক না। সে জন্য কি-না, কথা শোনাতে পিছ পা হচ্ছেন না সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। আর এদের মিছিলে আছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ সাকলায়েন মুশতাকও।
শনিবার ঢাকা টেস্টে পাকিস্তানের জয় লাভের পর দেশটির এক টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে ক্লাস বলতে যা বুঝায় সেটা নেই। ইনজামাম-ইল হক, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানের যে ক্লাস যে টেম্পার, বাউন্ডারি ব্লক করে দিলে গ্যাপে খেলে রান বের করার যে প্রবনতা এটা বাংলাদেশিদের মধ্যে নেই।
তিনি বলেন, বাংলাদেশিরা এক দুই রান নিয়া খুশি হবেই নাই , চার এদের মারতেই হবে। ধরে খেলার সময়ও এদের চার ছয় দরকার। তাই কাল আমাদের উচিত বাউণ্ডারি ব্লক করে দেওয়া। সামনে দুজন রাখলে ও চলবে। শুধু বাউন্ডারি ব্লক করে ইন অ্যান্ড আউট ফিল্ড সেট করলে এরা এমনেই আউট হবে সেটা তামিম, মুশফিক, সাকিব আর কায়েস যেই হোক।
উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে সিরিজ জয় করেছে পাকিস্তান। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাওয়াশের স্বাদ পায় সফরকারীরা। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও হেরে যায় মিসবাহ-উল-হকের দল।
বিএ/আরআইপি