ধোনিকে ঝাড়খণ্ড হাউজিং বোর্ডের নোটিশ
ভারতের ক্রিকেটস্টার মহেন্দ্র সিং ধোনির রাঁচির বাড়ি নিয়ে অনেক দিন থেকেই বিতর্ক চলছে। এবার ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড নোটিশ ধরালো ধোনিকে। যে জমির ওপর ধোনির বাড়ি, তা সঠিক পদ্ধতি মেনে দেয়া হয়নি। নতুন যে হাউজিং বোর্ড তৈরি হয়েছে, তার ম্যানেজিং ডিরেক্টর দিলীপ ঝা এ নোটিশ দিয়েছেন।
রাজ্য সরকার হার্মু হাউসিং কলোনিতে প্রথমে ধোনিকে একটি জমি দিয়েছিল। পরে তার লাগোয়া আরো একটি জমি ধোনিকে দেয়া হয়। দ্বিতীয় জমি নিয়েই বিতর্ক। নানা মহল থেকে অভিযোগ উঠেছে, আইন মেনে ধোনিকে জমি দেওয়া হয়নি।
এসব অভিযোগের ভিত্তিতেই ধোনিকে নোটিশ দিয়েছে হাউজিং বোর্ড। ধোনিকে ১৫ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। অর্জুন মুন্ডা সরকার ধোনিকে বাড়ি তৈরির জন্য এই জমি দিয়েছিল।
বাড়ি ছাড়াও ধোনি বিরাট সুইমিং পুল তৈরি করেন। এ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার আইনি লড়াই চলে। শেষ পর্যন্ত ধোনিই জেতেন। বাড়িটি তৈরি হওয়ার সময়ও নানা বিতর্ক তৈরি হয়েছিল।
বিএ/আরআইপি