ডিসেম্বরে শুরু হচ্ছে বিপিএলের তৃতীয় আসর!
দীর্ঘ বিরতির পর অবশেষে আলো মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে আবারও বসতে পারে বিপিএলের তৃতীয় আসর। ২০১৩ সালে বিসিএলের দ্বিতীয় আসরে অনেকগুলো বিতর্কিত ঘটনার কারণে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় জমজমাট এই ঘরোয়া আসর।
এ বিষয়ে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, আসলে এটা আমাদের কোন অফিসিয়াল মিটিং না, পাকিস্তান সিরিজের জন্য আমরা এত দিন একসাথে বসতে পারিনি, অবশেষে আজ আমরা বসে প্রাথমিক আলোচনা করছি যাতে ডিসেম্বরে বিপিএলের তৃতীয় আসর আয়োজন করা যায় ।
এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার আগে বিপিএল আয়োজন করাটা আমাদের জন্য দারুণ কিছু হবে। তাই আমরা চেষ্টা করব তৃতীয় আসরটি মাঠে গড়ানোর। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে সেটা হতে পারে।
এমআর/এমএস