মাদ্রিদ ওপেন জিতলেন মারে


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১১ মে ২০১৫

ফ্রেঞ্চ ওপেনের আগে নিজের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকে তারই প্রিয় কোর্টে হারিয়ে মাদ্রিদ ওপেন জিতলেন অ্যান্ডি মারে। মাদ্রিদ ওপেনের ফাইনালে মারে নাদালকে হারিয়েছেন ৬-৩,৬-২ গেমে।

দাপটের সঙ্গে খেলেই ফাইনালে উঠেছিলেন স্পেনের রাফায়েল নাদাল। ফাইনালের আগে টুর্নামেন্টে একটি সেটও হারেননি তিনি। কিন্ত প্রতিপক্ষ মারেও ছিলেন আত্মবিশ্বাসী। কদিন আগে মিউনিখে নিজের প্রথম ক্লে কোর্ট শিরোপা জেতা মারে ফাইনালে নাদালকে কোনো সুযোগ দেননি। দুটি সেটেই আধিপত্য দেখিয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। ক্লে কোর্টে নাদালের বিপক্ষে এটি মারের প্রথম জয়।

এ মাসেই শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ডস্লাম। এবারও টপ ফেভারিট হিসেবে আছেন ৯ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল। তবে মাদ্রিদ ওপেন জিতে মারেও বুঝিয়ে দিলেন,রোলা গারোতে তিনিও শিরোপার অন্যতম দাবিদার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।