রেকর্ড গড়লেন পাওয়েল


প্রকাশিত: ০৭:২৮ এএম, ১১ মে ২০১৫

ইন্টারন্যাশনাল ইনভাইটেশনাল ১০০ মিটার স্প্রিন্টে ৯ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে এ বছরের সেরা টাইমিং করেছেন জ্যামাইকান স্প্রিন্টার আসাপা পাওয়েল। এটি গেলো পাঁচ বছরে তার সেরা টাইমিং।

এর আগে গেলো বছর ড্রাগ নেয়ার জন্য নিষিদ্ধ ছিলেন এই জ্যামাইকান। তবে,ফিরে এসে সবাইকে চমকে দেন তিনি। ৩২ বছর বয়সী পাওয়েল ট্যাকে রীতিমত ঝড়ই তুললেন। নিজের সেরা তো বটেই,এ বছরের সেরা টাইমিং করে জিতেছেন জ্যামাইকান ইন্টারন্যাশনাল স্প্রিন্ট।

এতে পাওয়েল পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের রায়ান বেইলি ও স্বদেশি নেস্তা কার্টারকে। আর এ বছরের মধ্যে এই তিনজনই ১০০ মিটার স্প্রিন্ট শেষ করলেন ১০ সেকেন্ডের নিচে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।