চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ লিভারপুলের!


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১১ মে ২০১৫

প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। এর ফলে আগামী মৌসুমে সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে ব্রেন্ডস রজার্সের শিষ্যরাদের।

রোববার ঘরের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই সেস ফেব্রিগাসের কর্নারে মাথা ছুঁইয়ে চেলসিকে এগিয়ে দেন টেরি। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। ১০ মিনিটের মাঝেই তিনটি সুযোগ তৈরি করে তারা। তবে গোলমুখ খুলতে না পারায় সমতা ফেরানো হয়নি। এরপর ৪৪ মিনিটে স্বদেশী মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের ক্রসে হেড থেকে রেড ডেভিলদের সমতায় ফেরান স্টিভেন জেরার্ড।
দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময়ও চেলসি রক্ষণকে ব্যস্ত রেখেও গোলের দেখা পায়নি লিভারপুল। এতে লিগের প্রথম চারটি দলের মধ্যে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াই থেকে একরকম ছিটকে গেল ঐতিহ্যবাহী দলটি।

এই ড্রয়ে ৩৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। আর দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।