আবারো তদন্ত করা হবে ফিলিপের মৃত্যুর রহস্য


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৪ মে ২০১৫

আবারো ফিলিপ হিউজের মৃত্যুর ঘটনার তদন্ত করবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তবে এ তদন্ত  কারো উপর দায় চাপানোর জন্য নয় বরং ভবিষ্যতে ক্রিকেট মাঠে এই ধরণের দুর্ঘটনা এড়াতে কি ধরনের ব্যবস্থা করা যায়, তা ঠিক করতেই এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বোর্ড। বৃহস্পতিবার  ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড গণমাধ্যমকে একথা জানান।

তিনি জানান, তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে মেলবোর্নের আইনজীবী ডেভিড কার্টেনকে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে নিউ সাউথওয়েলস বনাম সাউথ অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীনই শন অ্যাবটেরের বাউন্সার মাথায় লেগে মৃত্যু হয় ফিলিপ হিউজের।

এসকেডি/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।