অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়া হলো না শান্তর
দুর্ভাগ্য। অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়া হলো না নাজমুল হোসেন শান্তর। টেস্টে তৃতীয় বারের মত উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বের খুব কাছাকাছি ছিলেন বাংলাদেশ অধিনায়ক। মাত্র ১৩ রানের জন্য হলো না।
মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১০১ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে করেন ৮৭। নোমান আলিকে রিভার্স সুইপ খেলতে গিয়ে কপাল পুড়েছে। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন শান্ত। অথচ আর ১৩টি রান হলো তিনি বসে যেতে পারতেন সুনিল গাভাস্কার, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নারদের মতো কিংবদন্তিদের কাতারে।
ভারতের সুনিল গাভাস্কার আর দুই অস্ট্রেলিয়ান রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারেরই শুধু এই (এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি তিনবার) বিরল কৃতিত্ব আছে। অর্থাৎ এটি বিশ্বরেকর্ড। শান্ত একটুর জন্য সেই বিশ্বরেকর্ড গড়তে পারলেন না।
শান্তর এখন পর্যন্ত এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি দুইবার। মুমিনুল হকের আছে একবার। বাংলাদেশের আর কারো এই কৃতিত্ব নেই।
এআরবি/এমএমআর