২০০ মিটারে বোল্টের স্বর্ণ জয়
ওসত্রাভায় অনুষ্ঠিত ডায়মন্ড স্পাইক ইভেন্টে ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ দিয়ে নতুন মৌসুম শুরু করলেন উসাইন বোল্ট। এর আগে একই আসরে ছয়বার ২০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে প্রতিবারই সোনা জিতেছিলেন বোল্ট।
এবার সপ্তমবারের মত এই আসরে অংশ নিয়ে আবারো ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন জ্যামাইকান এই স্বর্ণজয়ী তারকা। বোল্ট এই ইভেন্ট জেতেন ২০ দশমিক এক তিন সেকেন্ড সময় নিয়ে।
এদিকে ১০০ মিটারে সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েলের সময়টিও ভালো যায়নি। ১০০ মিটারে স্বর্ণ জিততে তিনি সময় নেন ১০.০৪ সেকেন্ড। এর আগে চলতি মাসের প্রথম দিকে কিংসটনে ৯.৮৪ সেকেন্ডে ১০০ মিটারের দৌড় শেষ করেছিলেন তিনি।
এদিকে, বোল্ট ও পাওয়েলের জয়ের দিনে আসর থেকে ছিটকে পড়েছেন ৮৮০ মিটার বিশ্বজয়ী আরেক অ্যাথলেট ডেভিড রাদিশা। পায়ের ইনজুরির কারণে ৮০০ মিটার স্প্রিন্ট থেকে ছিটকে পড়েছেন রাদিশা। ইনজুরির কারণে ২০১৩ সালের আসরে অংশ নিতে পারেননি রাদিশা।
অন্যদিকে, মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে ২৩ দশমিক এক এক সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন আমেরিকার চারোন্ডা উইলিয়ামস।
এমআর/পিআর