রাশিয়া বিশ্বকাপ বাতিলের পক্ষে আমেরিকা
দুর্নীতির অভিযোগে ফিফার গভর্নিং বডির ছয় সদস্যকে আটক করার ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাতিল করার জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার সিনেটর রবার্ট মেনেন্ডেজ। তিনি বলেন, আগামী বিশ্বকাপ ফুটবলে রাশিয়াকে স্বাগতিক দেশ হতে দেয়া উচিৎ হবে না।
দুর্নীতির জন্য ফিফার ছয় কর্মকর্তার আটকের ঘটনাকে স্বাগত জানিয়ে রবার্ট মেনেন্ডেজ বলেন, আমি বিশেষভাবে খুশি এ কারণে যে, আমেরিকা ও সুইজারল্যান্ড একসঙ্গে এসব দুর্নীতির তদন্ত করছে এবং ২০১৮ সালে রাশিয়ায় ও ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠানের অনুমতি দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে।
মার্কিন এ সিনেটর আরো বলেন, বিশ্বকাপ অনুষ্ঠানে রাশিয়াকে মনোনীত করায় আমি দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলাম এবং আজকের ঘোষণায় এ কথাই গুরুত্ব পেয়েছে যে, ফিফাতে এমন একজন সভাপতি নিয়োগ দিতে হবে যিনি শুধু ফিফার মূল্যবোধই প্রতিষ্ঠা করবেন না বরং এমন কোনো দেশকে বিশ্বকাপ আয়োজন করতে দেবে না যে কিনা ফিফার এ মূল্যবোধকে লালন করে না।
এমআর/পিআর