৪০০ উইকেটের ক্লাবে অ্যান্ডারসন!
ক্যারিয়ারে দারুণ এক মাইল ফলক ছুঁয়ে দিলেন ইংলিশ পেস বোলার জেমস অ্যান্ডারসন। হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে আউট করে ৪০০ উইকেট শিকারিদের ক্লাবে নাম লিখালেন বা হাতি এই গতি তারকা।
অ্যান্ডারসনের বলে স্লিপে দাঁড়ানো ইয়ান বেলের হাতে ক্যাচ দিয়ে কোনো রান না করেই আউট হন গাপটিল। সেই সুবাদে নিজের ১০৪তম টেস্টে ৪০০তম উইকেটের মালিক হলেন অ্যান্ডারসন। পাশাপাশি দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন তিনিই।
এখন পর্যন্ত অ্যান্ডারসন হলেন টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট শিকার করা ১২তম বোলার। আর ৮০০ উইকেট শিকার করে এ তালিকায় সবার উপরে আছেন লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
দীর্ঘদিন যাবত টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন ইয়ান বোথাম। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে বোথামের ৩৮৩ শিকার ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি বনে যান ৩২ বছর বয়সী অ্যান্ডারসন।
এলএ