সুয়ারেস-নেইমারের বন্ধুত্বেই দুর্দান্ত ফর্মে মেসি


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৬ জুন ২০১৫

এই মৌসুমের মেসি তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন বলছেন অনেক ফুটবল বোদ্ধারা। অথচ গত মৌসুমেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। ইনজুরির কারণে খেলতে পারেননি অনেক ম্যাচ। তার ফলফাল হাড়েহাড়ে পেয়েছে বার্সেলোনা। শিরোপাশূন্য থাকতে হয় তাদের।

চলতি মৌসুমে দুর্দান্ত খেলে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। লুইস সুয়ারেস এবং নেইমারের সাথে ভালো বন্ধুত্বের জন্যই তাদের সফলতার মূল কারণ বলেছেন আর্জেন্টিনার ফুটবল বিস্ময় লিওনেল মেসি। মাঠের ভিতরে এবং বাইরেও তাদের ভালো বন্ধুত্বের কারণে নিজেদের মাঝে বোঝাপড়াটা ভালো হয় বলে উল্লেখ করেন তিনি।

চলতি মৌসুমে বার্সেলোনা রেকর্ড ১২০ গোল পায় এই ত্রয়ীর কাছ থেকে। ২০১১/১২ মৌসুমে রিয়ালের রোনালদো, বেনজেমা ও হিগুইন ত্রয়ীর করা ১১৮ গোলের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন তারা।

মেসি বলেন, আমরা তিনজন পাশাপাশি খুবই ভালো, শুধুমাত্র মাঠেই নয় মাঠের বাইরেও। আমার মনে হয় আপনি যদি একত্রে খেলেন তাহলে কাজটি সহজ হয়ে যায়।

তিনি যোগ করেন, আমাদের মাঝে নিজেদের বোঝাপড়ার জন্য কাজগুলো সহজ হয়ে যায়। কিন্তু এরজন্য অনেক কঠিন শ্রম দিতে হয়েছে।

গত মৌসুম তাদের জন্য খুবই অসঙ্গত ছিল। লম্বা সময় ইনজুরির জন্য মাঠে থাকতে পারেননি। মাঠে ফিরেও নিজেকে সম্পূর্ণ ঠিক অনুভব করেননি বলেন জানান এই আর্জেন্টাইন। তবে ২০১৪ কে তিনি খুব দ্রুত ভুলে নতুন উদ্যমে শুরু করেন। এর জন্য তাকে অনেক কঠিন শ্রম দিতে হয়েছে বলে জানান এই কাতালান। বিশেষ করে নেইমার ও সুয়ারেজ তার কাজকে অনেক সহজ করে দিয়েছেন।

আরটি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।