বার্লিনের পথে বার্সা-জুভ তারকারা (দেখুন ছবিতে)


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৬ জুন ২০১৫

বার্সেলোনা অথবা জুভেন্টাস, শনিবার রাতে যে কারো হাতে উঠছে ঐতিহাসিক ট্রেবল। ইতোমধ্যেই বার্লিনে পৌঁছেছেন সব তারকাই। বিমান থেকে নেমে হোটেলের পথে সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছেন তারকারা।

বিমানবন্দর থেকে নেমে এগিয়ে যাচ্ছেন মেসি। তার পিছনে স্বদেশি মাসচেরানো। সবশেষে এমএসএন ত্রয়ীর আরেক তারকা লুইস সুয়ারেস।
রানওয়েতে আন্দ্রে পিরলো তার তৃতীয় ও জুভেন্টাসের হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে প্রস্তুত।
পল পগবা, জুভেন্টাসের হয়ে হয়তো এটাই তার শেষ ম্যাচ হতে পারে। বার্লিনে রিজেন্ট হোটেলের সামনে ভক্তদের উদ্দেশে হাত নাড়াচ্ছেন।
দানি আলভেজ প্লেন থেকে নেমে হোটেলের পথ ধরছেন। গুঞ্জন শোনা যাচ্ছে ইউরোপের বড় দলগুলো তাকে দলে ভেড়াতে চাচ্ছে।
জুভেন্টাসের অধিনায়ক বুফফন, ক্যারিয়ারে প্রায় সব ট্রফি পেলেও এখনো ছোঁয়া হয়নি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। হোটেলে ঢোকার সময় ভক্তদের উদ্দেশে হাত নাড়াচ্ছেন।
মাথায় টুপি কালো রোদচশমা পড়ে ব্রাজিলিয়ান নেইমার। গার্ডদের কড়া নিরাপত্তায় গ্র্যান্ড হায়াত হোটেলে ঢুকছেন যেখানে বার্সেলোনা দল অবস্থান করবে।
জুভেন্টাসের সেরা স্কোরার কার্লোস তেভেজ সেমিতে তার পেনাল্টি গোলে ফাইনালের টিকেট পায় জুভেন্টাস।
আর্তুরো ভিদাল প্লেন থেকে নেমে জুভেন্টাসের খেলোয়াড়দের নেতৃত্ব দিচ্ছেন।
পেট্রিক এভরা ম্যানচেস্টারের হয়ে এর আগেও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের সাধ পেয়েছেন। তবে লুইস সুয়ারেজের সঙ্গে দ্বৈরথেই সকলের চোখ থাকবে।
জর্জিও কিয়েল্লিনি ভক্তদের দিকে তাকিয়ে হাসছেন। তবে ইনজুরির কারণে আবারো লুইস সুয়ারেজের দেখা হলো না তার।
মার্ক আন্দ্রে টার স্টেগান বার্সার আরেক গোলকিপার ক্লাদিও ব্রাভোর সঙ্গে রানওয়েতে হেটে যাচ্ছেন।
লিওনার্দো বানুচ্চি এমএসএন ত্রয়ীর বিপক্ষে তাকেই নামতে হবে মূল ভূমিকায়।
লিওনেল মেসি, ইতোমধ্যেই নামের পাশে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। হোটেলের পথে বার্সার আরেক তারকা ভারমিউলেনের সঙ্গে কথা বলছেন।

আরটি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।