ইয়েমেনে সৌদি জোটের সঙ্গে বন্দী বিনিময়
ইয়েমেনের শিয়া বিদ্রোহীরা ১০৯ ইয়েমেনি বন্দীর মুক্তির বিনিময়ে ৯ সৌদি বন্দীকে ছেড়ে দিয়েছে। সোমবার সৌদি নেতৃত্বাধীন আরব জোট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে সৌদি সীমান্তের কাছে উভয়পক্ষের লড়াই চলাকালে ইয়েমেনের ওই বিদ্রোহীদের আটক করেছিল সৌদি জোট। বর্তমানে রাজধানী সানা শিয়া বিদ্রোহীদের দখলে রয়েছে।
সৌদি জোটের বিবৃতিতে বলা হয়েছে, ৯ সৌদি বন্দিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া সামরিক বাহিনীর অভিযান চলাকালে ওই এলাকা থেকে যে ১০৯ ইয়েমেনিকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এক বছরের বেশি সময় ধরে চলমান এ সৌদি হামলায় এখন পর্যন্ত আট হাজারের বেশি ইয়েমেনির প্রাণহানি ঘটেছে।
এসআইএস/আরআইপি