দিল্লি ডেয়ারডেভিলসের নেতৃত্বে জহির খান


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২৯ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষে আগামী ৯ এপ্রিল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৬ মৌসুম। এবারের আসরে খেলোয়াড় কেনার ধাপ শেষ করে দলের নেতৃত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে প্রতিযোগী দলগুলো। এরই ধারাবাহিকতায় দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। ২০১৫ মৌসুমে তিনি দিল্লি দলে যোগ দেন।

সেই মৌসুমে বল হাতে বেশ দক্ষতার পরিচয় দেন তিনি। দলের ১৪টি ম্যাচের মধ্যে বাঁহাতি এ পেসার খেলেন ৭টি ম্যাচ। যেখানে ৬.৪৫ ইকোনোমি ও ২২.২৮ গড়ে সমান সাতটি উইকেট নিয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে জহির জানান, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের। এটি আমার খেলায় ফেরার অন্যরকম প্রেরণা যোগাবে। আমাদের বর্তমান দলটিও দারুণ ভাবে সাজানো হয়েছে। দলেরসাথে যুক্ত হওয়া তরুণরা বেশ চম দেবে বলে আশা রাখছি।

উল্লেখ্য, জহির খান ২০১৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যদিও এর অনেক আগে থেকেই দলে তার অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।

দিল্লি ডেয়ারডেভিলস স্কোয়াড: জেপি ডুমিনি, মোহাম্মদ শামি, নাথান কোল্টার-নাইল, কুইন্টন ডি কক, সৌরভ তিওয়ারি, শাহবাজ নাদিম, মায়াঙ্ক আগরওয়াল, ইমরান তাহির, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়াস আইয়ার, জহির খান (অধিনায়ক), অ্যালবি মরকেল, সঞ্জু স্যামসন, ক্রিস মরিস, কার্লোস ব্র্যাথওয়েইট, কারন নায়ার, পবন নেগি, স্যাম বিলিংস, জোয়েল প্যারিস, প্রথ্থুশ সিং, অখিল অরবিন্দ, হারওয়াদকার, মহীপাল লোমোর, সৈয়দ খলীল আহমেদ, চামা মিলিন্দ, পবন সুয়াল, রিশাব প্যান্ত।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।