যুবরাজের পরিবর্তে দলে ডাক পেলেন পান্ডে


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৯ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে বেশ চাপে ছিল ভারত। যদিও পরবর্তীতে বিরাট কোহলির ব্যাটে ভর করে সেমিতে উঠেছে স্বাগতিকরা। তবে ৩১ মার্চ (বৃহস্পতিবার)সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা দুশ্চিন্তায় ধোনি বাহিনী। ইনজুরির কারণে দলের তাকরা অলরাউন্ডার যুবরাজের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সেমিতে উঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান নিতে গিয়ে তার গোড়ালিতে চোট লাগে। সঙ্গে সঙ্গেই তার চোটের জায়গায় পরীক্ষা করা হয়। তবে সেমিফাইনালে খেলার জন্য মুখিয়ে থাকা যুবরাজ সুস্থ হয়ে ওঠার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। কিন্তু ৩১ মার্চের মধ্যে তিনি ফিট হয়ে দলে না ফিরলে তার পরিবর্তে খেলবেন মানিশ পান্ডে।

দলে পরিবর্তন বিষয়ে ধোনি জানিয়েছেন, উইকেটের উপর নির্ভর করবে দলের পরিবর্তন। তবে যুবরাজের চোট কি অবস্থায় রয়েছে সেটাও দেখতে হবে। যদি ফিজিও বলে যুবরাজের চোট গুরুতর, তাহলে তার পরিবর্তে বিকল্প কাউকে নামানো হবে।

বিসিসিআই সূত্রে জানা গেছে, মানিশ পান্ডেকে ডেকে নেওয়া হয়েছে যুবরাজের বিকল্প হিসেবে। কর্ণাটকের এই ব্যাটসম্যান ভারতের হয়ে তার শেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সোমবার রাতেই মুম্বাইতে দলের সঙ্গে যোগ দিয়েছেন পান্ডে।

আরএ/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।