দেশে ফিরলেন আফ্রিদি


প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৯ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতেই দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (২৭ মার্চ) দলের সকল খেলোয়াড় দেশে ফিরলেও দুবাইয়ে থেকে যান দলের অধিনায়ক আফ্রিদি। দু`দিন দুবাইয়ে অবস্থান শেষে দেশে ফিরেছেন তিনি। সোমবার (২৮ মার্চ) করাচি বিমানবন্দরে নামেন পাক অধিনায়ক। এরপর বিলম্ব না করে নিরাপত্তা বেষ্ঠনিতে নিজ বাসভবনে চলে যান আফ্রিদি।

এর আগে অষ্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমি যোগ্য, কিন্তু একজন অধিনায়ক হিসেবে আমি যোগ্য নই।

বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরে লাহোর এবং করাচিতে ক্ষোভের মুখে পড়ে পাক খেলোয়াড়রা। ধারনা করা হচ্ছে, সেই ক্ষোভের মুখে পড়তে চাননি এই পাক অধিনায়ক।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।