বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন


প্রকাশিত: ০২:৩১ পিএম, ০১ এপ্রিল ২০১৬

বরিশালে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর বান্দ রোডের বিআইডব্লিউটিএর মেরিন ওয়ার্কশপ মাঠে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মেলার উদ্বোধন করেন মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেম্বারের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, পরিচালক একেএম শহিদুল্লাহ কবির ও পরিচালক আবুয়াল হোসেন অরুন প্রমুখ।

মেলার আয়োজকরা জানান, এবারের মেলায় ৯০টি স্টল রয়েছে। ইতিমধ্যে ৭০টি স্টল চালু করা হয়েছে। মেলায় রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গনে প্রবেশ করা যাবে।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।