হেজ আসিয়ানের ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার


প্রকাশিত: ০৯:০৮ এএম, ০২ এপ্রিল ২০১৬

সাউথ এশিয়ান ন্যাশনের (এএসইএএন) হেজ আসিয়ান নামে একটি ওয়েব সাইট হ্যাক করা হয়েছে। হেজ.আসিয়ান.ওআরজি নামের ওই ওয়েবসাইটটি শুক্রবার (এপ্রিল ১) মাস্টার বিডি নামের একটি গ্রুপ হ্যাক করে।

ওয়েবসাইটটি হ্যাক করার পর বেশ কিছুক্ষণ ওয়েব সাইটটি মেইনটেনেন্স মুডে ছিল। সেসময় ওয়েবসাইটটিতে বেশ কিছু বার্তা প্রদর্শিত হয়।

যেমন- অসুবিধার জন্য দুঃখিত। আমাদের ওয়েব সাইটের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। বুঝতে পারার জন্য ধন্যবাদ।

এছাড়া হ্যাকাররা ওই পেজে আরো কিছু বার্তা পাঠায়। সেখানে বলা হয়, আপনাদের সাইটের নিরাপত্তা ব্যবস্থা ভালো তবে তা যথেষ্ট নয় # মাস্টার বিডি। আমরা আপনাদের সাইটের কোনো ক্ষতি করিনি।

ওয়েবসাইটটি হ্যাক করার পর বিডি_লেভেল_৭ : বাংলাদেশ_লেভেল_সেভেন হ্যাকারস টিমের একটি লোগো সংযুক্ত করে দেয়া হয়। এছাড়া ওয়েবসাইটের পেজে নিরাপত্তা আমাদের অভিধানে নেই এই বার্তাটি বারবার প্রদর্শিত হতে দেখা গেছে। এর বাইরে ওই ওয়েবসাইটের ব্যাপারে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।