লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষে আগুন/ ছবি: এএফপি

লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল ও স্থলভাগে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া একটি বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে।

কাৎজ বলেছেন, তিনি ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ওপর গুলিবর্ষণ রোধ করার জন্য, লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল ও অগ্রসর হওয়ার জন্য আইডিএফকে অনুমোদন দিয়েছেন।

তিনি আরও বলেন, আইডিএফ লেবাননে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলের আক্রমণের জন্য চরম মূল্য দিচ্ছে এবং দিতে থাকবে।

কাৎজ আরও বলেন, ইসরায়েল সীমান্তে বসবাসকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা গ্যালিলির সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করবো।

সূত্র: বিবিসি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।