বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ১১:০৮ এএম, ০২ এপ্রিল ২০১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করেছে ছাত্রদল।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি খন্দকার আবুল হাসান লিমন, জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ হাসান মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে টাউন হলের প্রধান ফটকের সামনে আসামাত্র পুলিশ তাদের বাধা দেয় এবং মিছিলটি ফিরে পুনরায় সমাবেশ স্থলে এসে শেষ হয়।  

এর আগে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ স্থল টাউন হল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে এসে পৌঁছে।

সাইফ আমীন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।