ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন


প্রকাশিত: ০৩:১৩ এএম, ০৩ এপ্রিল ২০১৬

ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন  করা হয়েছে। গত  ১লা এপ্রিল ডেনমার্কের কোপেনহেগেনের একটি হলরুম  দিবসটি  উদযাপন  করা হয়।

বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের হেড অব চ্যান্সারি শাকিল শাহরিয়ারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত এম আবদুল মুহিত।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও  ডেনমার্কের জাতীয় সঙ্গীত পরবিশেন করা হয়।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত এম আবদুল মুহিত  বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। পরে তিনি আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ও প্রবাসী বাংলাদেশিদের সন্মানে আয়োজতি নৈশ্যভোজ ও সাংস্কৃতকি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে উপস্থতি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ডেনমার্কের পররাষ্ট্র দফতরের হেড অব এশিয়া, ওশেনিয় ও ল্যাতিন আমেরিকার  এরিক লরসেন এবং সুইডেন জাপান, চীন, ভারত, মিসর, পাকিস্তান, নেপালসহ প্রায় ৪৭ টি দেশের রাষ্ট্রদূত।

এছাড়া বাংলাদেশে বিনিয়োগকারী ডেনমার্কের বিশিষ্ট ব্যবসায়ীরাসহ প্রবাসীরাও উপস্থিত ছিলেন।

এএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]