ডিম যখন কন্ডিশনার


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০৩ এপ্রিল ২০১৬

চুলের যত্নে ডিম ও মধু বেশ কার্যকর। এই ডিম ও মধু একসঙ্গে মিশিয়ে কন্ডিশনার তৈরি করা যায়। চুলে পরিপূর্ণ পুষ্টি যোগাতে এই কন্ডিশনারটি ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেয়া যাক, সুস্থ, সুন্দর ও ঝলমলে চুলের জন্য কীভাবে এটি তৈরি করতে হবে-

দুই টেবিল চামচ অলিভ অয়েল, এক টেবিল চামচ মধু ও দুটি ডিম নিন। মাইক্রোওভেনে গরম করা যাবে এমন একটি বাটিতে মধু এবং অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি অল্প আঁচে মাইক্রোওয়েভ ওভেনে ৩০ সেকেন্ড গরম করতে হবে। (এই ধাপে ডিম মেশানো যাবে না।) মিশ্রণটি হালকা গরম হলে এরমধ্যে দুটি ডিম দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশ্রণটি মেশাতে হবে।

চুল চার ভাগে ভাগ করে মাথার ত্বকে ও চুলের গোড়ায় মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে আলতো হাতে মালিশ করতে হবে। এতে মাথার মৃতকোষ উঠে আসবে। ৩০ মিনিট অপেক্ষা করে একটি চিরুনি দিয়ে আঁচড়ে কিছু মিশ্রণ পুরো চুলে ছড়িয়ে দিতে হবে। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।