কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১১ মার্চ ২০২৬
ছবি: তাসনিম নিউজ

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনা
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে।

বুধবার ( ১১ মার্চ) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এমন দাবি করেছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের ২১তম রাতে ‘ট্রু প্রমিস–৪’ অভিযানের ৩৮তম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। অভিযানের কোডনাম ছিল ‘ইয়া হায়দার আল-কাররার’।
বিবৃতিতে বলা হয়, কুয়েতের আল-উদেরি এয়ার বেস–এ অবস্থিত মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে একযোগে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বহু মার্কিন সেনা আহত হয় এবং আহতদের কুয়েতের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, আহত সেনাদের কুয়েতের আল-জাবের হাসপাতাল এবং আল-মোবারক হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনে অবস্থিত মিনা সালমান পোর্ট বন্দরে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম রণতরীত –এর সদর দপ্তরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এছাড়া কুয়েতের আলি আল সালেম এয়ার বেজে এবং মোহাম্মদ আল-আহমেদ নেভাল বেজ–এ থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অস্ত্রাগার ও মার্কিন সেনাদের ব্যারাকেও হামলা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধ শেষ হবে না।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।