ফেসবুকে আবারও কারিগরি ক্রটি


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

ফেসবুকে আবারও কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এসময় ফেসবুকে লগইন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ব্যবহারকারীরা।

এদিকে ফেসবুক কর্তৃপক্ষও এসমস্যাকে কারিগরি ত্রুটি হিসেবে উল্লেখ করেছেন। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, কারিগরি কিছু ত্রুটির কারণে স্বল্প সময়ের জন্য ফেসবুকে প্রবেশ করতে বাধা পেয়েছেন ব্যবহারকারীরা। তবে ঠিক কী কারণে এই সমস্যা হয়েছিল, সেটি বিস্তারিত জানাননি তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।