ভার্চুয়াল রিয়েলিটি সেবা চালু করল মজিলা
নাইটলি ও ডেভেলপার নামের দুটি ভার্চুয়াল রিয়েলিটি সেবা চালু করেছে মজিলা। ফায়ারফক্স ব্রাউজারের জন্য সেবা দুটি চালু করা হয়েছে।
ভার্চুয়াল রিয়েলিটি সেবা ব্রাউজার খাতে নতুন অভিজ্ঞতা তৈরি করবে। মজিলা অবশ্য গত বছরই এ ধরনের একটি সেবা চালু করেছিল। তবে সীমিত পরিসরের কারণে সেবাটি খুব বেশি গ্রাহক ব্যবহার করতে পারেননি।
ভার্চুয়াল এ সেবাটি ব্যবহারের জন্য ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের প্রয়োজন হবে। গত বছরও মজিলার সেবাটি কিছুসংখ্যক গ্রাহক ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ওকুলাস রিফটের মাধ্যমে ব্যবহার করেছেন। এ বিষয়ে মজিলা কর্তৃপক্ষ জানায়, ওয়েবভিত্তিক ভার্চুয়াল রিয়েলিটি সেবাটি হচ্ছে পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস।
এর আগে ফায়ারফক্সের ১০ বছর পূর্তি উপলক্ষে মোজভিআর ডটকম নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছিল। ওয়েবসাইটটি ব্রাউজারে ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন অভিজ্ঞতা লেনদেনের প্লাটফর্ম হিসেবে ব্যবহূত হবে। আর এ ধরনের সেবা ব্রাউজারে ভার্চুয়াল রিয়েলিটি সেবাকে আরো কার্যকর করে তুলতে ভূমিকা রাখবে।
এমআর