চট্টগ্রামের তিন তরুণ পেল গুগল সনদ


প্রকাশিত: ০৩:১৯ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

অনলাইন অ্যাডভারটাইজিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চট্টগ্রামের আগ্রাবাদে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইউডিইএস আইটির তিন তরুণকে সনদ দিয়েছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। বুধবার স্থানীয় হোটেল জামানে ‘গুগল অ্যাডওয়ার্ডস সেলিব্রেশন অ্যান্ড ক্রেস্ট গিভিং সিরিমনি’ শীর্ষক এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

ইউডিইএস আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বণিক বার্তা’র চট্টগ্রাম ব্যুরোপ্রধান আলী হায়দার। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা জনকল্যাণ পরিষদের সভাপতি খোকন চন্দ্র ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আ ন ম শামীম হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. হাকিম উদ্দিন। সনদপ্রাপ্তরা হলেন-ইউডিইএস আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আনোয়ার হোসেন, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহ আলম ও প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অচ্যুতনান্দ দে (লিটন)।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।