ভালোবাসা দিবসে গ্রামীণফোনের বিশেষ উপহার
আসন্ন ভালোবাসা দিবসে প্রেমিক প্রেমিকাদের জন্য গ্রামীণফোন বন্ধু গ্যারাজ নিয়ে এসেছে একটি বিশেষ প্রতিযোগিতা “ক্রেজি লাভ ব্যালাডস”। নির্বাচিত ২০টি জুটি ভালোবাসা দিবসে গ্রামীণফোন বন্ধু গ্যারাজ এর সৌজন্যে পাবেন ঢাকার আকর্ষণীয় ক্যাফেতে ক্যান্ডেল লাইট ডিনার।
বুধবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় তরুণ জুটিরা তাদের প্রিয় মুহুর্তগুলোর দ্বৈত ছবি আপলোড করবেন গ্রামীণফোন বন্ধু গ্যারাজ ফেসবুক ফ্যান পেজে থাকা একটি লিংক এ। ৯ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখ পর্যন্ত জমা হওয়া ছবি থেকে সবচেয়ে আকর্ষণীয় কিছু ছবি নির্বাচন করবেন একটি বিশেষ বিচারক প্যানেল। নির্বাচিত জুটিদের মোবাইল ফোনের মাধ্যমে আমন্ত্রণ করা হবে বিশ্ব ভালোবাসা দিবসে একটি ক্যান্ডেল লাইট ডিনারে যেখানে তারা কথা বলতে পারবেন সেলিব্রিটি জুটির সঙ্গে। পাশাপাশি তাদের অনুভূতিগুলো তুলে ধরতে পারবেন রেডিওতে ।
এছাড়াও ভালোবাসা দিবসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার বিভিন্ন স্বনামধন্য ক্যাফেতে থাকবে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য নানা ধরনের চমকপ্রদ আয়োজন ও অফার। স্থানগুলোর তালিকা গ্রামীণফোন বন্ধু গ্যারাজের ফেসবুক পেজে জানানো হবে। অংশগ্রহণের জন্য জুটির অন্তত একজনকে গ্রামীণফোন ব্যবহারকারী হতে হবে।
তরুণদের বিভিন্ন উৎসাহ যেমন ফোটোগ্রাফি, অ্যাডভেঞ্চার, খেলাধুলা, গানসহ আরো অনেক কিছুর একটি অসাধারন মাধ্যম হলো গ্রামীণফোন বন্ধু গ্যারাজ। উৎসাহী তরুণরা এখানে যোগদান করার জন্য নিবন্ধন করতে পারবেন www.bondhugarage.club ওয়েবসাইটটিতে।
এসএ/এএইচ/পিআর