ঝড়-বৃষ্টির লাইভ দেখাবে নাসা
প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করতে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। গত ২৬ ফেব্রুয়ারি নাসা প্রকাশ করেছে প্রথম গ্লোবাল রেইনফল ও স্নোফল ম্যাপ। এখানে এক নজরে পৃথিবীর সব জায়গার আবহাওয়া একটি ম্যাপে প্রায় রিয়েল টাইমে ধরা পড়বে।
সেক্ষেত্রে পৃথিবীর বুকে বড় বিপর্যয় এলে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া যাবে বলে মনে করছেন JAXA ও নাসার বিজ্ঞানীরা। গ্লোবাল প্রেসিপিটেশন মেজারমেন্টের (GPM) মাধ্যমে ৩০ মিনিট অন্তর অল্প বৃষ্টি ও তুষারপাতের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাঠাতে সক্ষম। ঠিক একইসঙ্গে দক্ষিণ মহাসাগরের উপর বড় ঝড়ের উৎপত্তির খবর মিলবে এই জিপিএমের মাধ্যমে।
অর্থাৎ জুলাইয়ের প্রথম দিকে আটলান্টিক মহাসাগরে উপর হ্যারিকেন হোক অথবা প্রশান্ত মহাসাগরের উপরে বয়ে যাওয়া টাইফুন পাশাপাশি দুটি তথ্য আমরা বিস্তারিত পেতে থাকবো। জিপিএমের প্রোজেক্টের বিজ্ঞানী গেইল স্কোফ্রনিক-জ্যাকসন জানান, `ইংল্যান্ডের হাল্কা বৃষ্টির সঙ্গে ভারতের মৌসুমী বায়ুর সব রকম তথ্য জিপিএম দিতে থাকবে।`
তিনি আরও জানান, `তুষার ও বৃষ্টিপাতের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য থ্রিডি ভিউর মধ্যমে দেখতে পাবো। এছাড়ও জিপিএম ভবিষৎবাণী করতে পারবে ঝড়-বৃষ্টির পরিমাণ ও কার্যকাল।`
আরআইপি