২০১৫ সালে আসছে নতুন তিন আইফোন


প্রকাশিত: ০৪:৪১ এএম, ২৮ মার্চ ২০১৫

প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে নতুন আইফোন উন্মোচন করে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। চলতি বছরও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে সবেমাত্র এখন মার্চ মাস। কিন্তু এরই মধ্যে প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যমগুলোয় আলোচনা শুরু হয়েছে প্রতিষ্ঠানটির নতুন ডিভাইস নিয়ে। খবর টাইমস অব ইন্ডিয়া।

ডিজিটাইমস জানায়, চলতি বছর একযোগে তিনটি নতুন ডিভাইস আনবে অ্যাপল। এগুলো হচ্ছে-আইফোন সিক্সএস, আইফোন সিক্সএস প্লাস এবং ৪ ইঞ্চি ডিসপ্লের আইফোন সিক্সসি। অ্যাপলের সংশ্লিষ্ট এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ডিজিটাইমস জানায়, আইফোন সিক্সসি তৈরির জন্য উইসট্রন নামে চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। তবে আইফোন সিক্সএস তৈরি করবে তাইওয়ানভিত্তিক ফক্সকন ও পেগাট্রন।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের নতুন ডিভাইস তিনটিতে এলটিপিএস ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে। ডিসপ্লে সরবরাহ করবে জাপান ডিসপ্লে, শার্প এবং এলজি ডিসপ্লে। এছাড়া কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হতে পারে আইফোনের পরবর্তী সংস্করণে। আইফোন সিক্সএস এবং সিক্সএস প্লাসে অ্যাপলের নতুন এ৯ চিপ ব্যবহার করা হবে। অন্যদিকে আইফোন সিক্সসিতে থাকবে প্রতিষ্ঠানটির এ৮ চিপ।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।