সাফারি ব্যবহারকারীরা গুগলের বিরুদ্ধে মামলা করতে পারবেন
সম্প্রতি এক মামলায় প্রাইভেসি ইস্যুতে গুগলের বিরুদ্ধে মামলা করার অধিকার পেলেন সাফারি ব্যবহারকারীরা। এ বিষয়ে আপিলের শুনানি শেষে আদালত এ রায় দেন। রায় অনুযায়ী যুক্তরাজ্যের গ্রাহকরা এখন থেকে প্রাইভেসি ইস্যুতে গুগলের বিরুদ্ধে মামলা করার অধিকার লাভ করলেন। খবর বিবিসি।
সাফারিতে কোনো বিষয় সার্চ দিলে তার তথ্য নিয়ে নিচ্ছে গুগল। আর এ তথ্যের মাধ্যমে গ্রাহক চাহিদার ভিত্তিতে বিজ্ঞাপন প্রচার করছে তারা। মূলত গ্রাহক সাফারি ব্রাউজারে কোন কোন বিষয় খুঁজছেন সে তথ্যই সংগ্রহ করছে মার্কিন প্রতিষ্ঠানটি। কিন্তু এ তথ্য সংগ্রহের বৈধ কোনো উপায় নেই। নিরাপত্তা ব্যবস্থা ডিঙিয়ে মার্কিন প্রতিষ্ঠানটি এ কাজ করছে বলে অভিযোগ উঠে। আর এজন্য নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি সমর্থন পাওয়ার বিষয়টি নিশ্চিত হলো নতুন রায়ের মাধ্যমে।
এআরএস/আরআইপি