ডেস্কটপ ভরে ফেলা যাবে হাতব্যাগেই
ট্যাব, ল্যাপটপের বাজার যতই রমরমা হোক না কেন, ডেস্কটপ কম্পিউটারের কদর সহসা ফুরোবার নয়। উচ্চ কনফিগারেশনের একটি ডেস্কটপ সুলভে যে কাজ করতে পারে, এখনো বহনযোগ্য ছোট ডিভাইসগুলো সেই সাধ্যের মধ্যে পৌঁছুতে পারেনি। কিন্তু সমস্যা সেই একটাই- ডেস্কটপ যে বড্ড ভারি, সঙ্গে নেওয়ার উপায় নেই।
সে সমস্যারই সমাধান করে ফেলেছে চীনা একটি প্রতিষ্ঠান। তারা বাজারে ছেড়েছে এমন একটি ডেস্কটপ যা হ্যান্ড ব্যাগে ভরে অনায়াসেই আপনি যেতে পারবেন যেখানে খুশি। ডি-নাইন আই নামের এই বহনযোগ্য ছোটখাটো ডেস্কটপটি এনেছে টেন-মুনস নামের চীনা কোম্পানিটি।
এই ডেস্কটপ চলবে উইন্ডোজ ৮ বা অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেমে। প্রয়োজনমতো যেকোনোটাতেই সুইচ করবার ব্যবস্থা থাকছে। কনফিগারেশন হবে ২ জিব র্যাম। ১৬ জিবি অন বোর্ড স্টোরেজ, দুটি ইউএসবি পোর্ট এবং রিমোট কন্ট্রোল। এটি দেখতে অনেকটা টিভির সেটটপ বক্সের মতো।
প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এই বহনযোগ্য ডেস্কটপ অ্যান্ড্রয়েড ও উইন্ডোজের একটি বড় বাঁক বদল হতে যাচ্ছে।
এসআরজে