যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৩ এপ্রিল ২০১৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী পাঁচ বছরের জন্য বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে পরিপূর্ণ টেলিযোগাযোগ সুবিধা পেতে গ্রামীণফোনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব সিরাজুল হক এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সচিব  নূর মোহাম্মাদ, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, পরিচালক স্টেকহোল্ডার রিলেশনস ইশতিয়াক হুসেন চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।