আইসিটি মেলা শুরু হবে ১৫ জুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৫ জুন থেকে শুরু হবে তিন দিনব্যাপী বাংলাদেশ আইসিটি প্রদর্শনী-২০১৫। দেশের আইসিটি সেক্টরে সর্ববৃহৎ প্রদর্শনীগুলোর মধ্যে এটি একটি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ডিভিশনের সচিব শ্যাম সুন্দর সিকদার ।
বিসিএস ধানমন্ডি কার্যালয়ে আইসিটি ডিভিশন এবং বিসিএস-এর যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহযোগিতায় আইসিটি বিভাগ এই প্রদর্শনীর আয়োজন করবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গত তিন বছরে ডিজিটাল ওয়ার্ল্ডের সফল প্রতিযোগিতার পর আইসিটি ডিভিশন বেসরকারি সংস্থার অংশীদারিত্বে আইসিটি উৎপাদিত পণ্য প্রদর্শন এবং আইসিটি জ্ঞান ও আবিষ্কার শেয়ারিং করতে বাংলাদেশ আইসিটি প্রদর্শন-২০১৫ আয়োজন করেছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিএস) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বিসিএস প্রেসিডেন্ট এ এইচ এম মাহফুজুল আরিফ এবং বিসিএস’র ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আইসিটি সচিব যৌথ প্রচেষ্টা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের একার পক্ষে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল করা সম্ভব নয়। এ জন্য প্রাইভেট সেক্টরকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে সরকারের সঙ্গে হাতে হাত মেলাতে হবে।
সিকদার বলেন, বাংলাদেশ আইসিটি প্রদর্শনী-২০১৫ আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে খাবার ক্ষেত্রে বাধা এবং এই বাধা অপসারণের উপায় সম্পর্কে আমাদের জানার সুযোগ করে দেবে।
বিসিসির নির্বাহী পরিচালক আশরাফ বলেন, দেশের আইসিটি সেক্টর উন্নয়নে সরকার উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছে। মোবাইল ফোনের মতো ছোট ডিভাইস তৈরি করতে কারখানা স্থাপন করতে হবে। এতে হাজার হাজার তরুণের কর্মসংস্থান হবে। তিনি বলেন, আইসিটি প্রদর্শনী-২০১৫ এ স্থানীয় এবং বিদেশী উৎপাদিত পণ্য প্রদর্শনের সুযোগ হবে।
বিসিএস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ আইসিটি প্রদর্শনী-২০১৫ বিআইসসিরি ৫০ হাজার বর্গফুট জায়গায় হবে। প্রায় ৪ লাখ লোক মেলায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
প্রদর্শনীতে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উপস্থিতি থাকবে। তারা সেমিনারে আইসিটির অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করবেন।
এসএইচএস/আরআইপি