সেলফির জন্য বিশেষ অ্যাপ


প্রকাশিত: ০২:২৫ এএম, ১২ জুন ২০১৫

অ্যাপলের অ্যাপ-স্টোরে শুধুমাত্র সেলফির জন্য বিশেষ একটি অ্যাপ্লিকেশন যোগ করা হয়েছে। সেলফি স্পেশাল এই অ্যাপ্লিকেশনটির নাম ইগো। অ্যাপ-স্টোর থেকে ব্যবহারকারীরা ফ্রি ডাউনলোড করতে পারবেন অ্যাপটি।

অ্যাপটি তৈরি করেছেন স্যাম ওয়াটারস। তিনি বলেন, মানুষের সহজাত বিষয় হলো নিজেকে দেখানো। আর নিশ্চয় সবসময় আপনার সঙ্গে ফটোগ্রাফার থাকবে না সুন্দর মুহূর্ত ধরে রাখার জন্য।

স্যাম ওয়াটারস মনে করেন মানুষ প্রচুর সেলফি তুলে থাকেন। তবে বেশিরভাগ মানুষই তাদের সামাজিক যোগাযোগ সাইটে এসব সেলফি আপলোড করতে চান না বিব্রত হতে পারেন বলে। তাই ইগো অ্যাপটি তৈরি করা হয়েছে যেখানে শুধু সেলফি থাকবে।

ইগো অ্যাপে ব্যবহারকারী তার সেলফি দিয়ে একটি পোর্টফোলিও তৈরি করতে পারবেন এবং নিজেকে নিয়ে একটি স্টোরি বুক তৈরি করতে পারবেন।

ছবি আপলোডের পর ব্যবহারকারীর ফিড থেকে বন্ধুরা তা দেখতে পারবেন। যদি তারা ছবি পছন্দ করেন তবে বোস্ট ইউর ইগোতে ক্লিক করবেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।