দেশে বড় বিনিয়োগ ও উৎপাদনে আগ্রহী টিপি-লিংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৭ মে ২০২৬
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। ছবি: জাগো নিউজ

বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে আগ্রহী প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান টিপি-লিংক। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে এই আগ্রহের কথা জানান টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং।

গতকাল (১৬ মে) শনিবার রাজধানীর অদূরে একটি অবকাশ যাপনকেন্দ্রে ছিল ‘১ গোল ১ নেটওয়ার্ক’ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন। প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের আয়োজনে এ উপলক্ষে ছিল ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা, পরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন প্রমুখ।

লিন ওয়াং বলেন, ‘টিপি-লিংকের দর্শন হলো প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন একটি নির্ভরযোগ্য, দ্রুতগতির ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় থাকে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে টিপি-লিংক বদ্ধপরিকর। আমরা চাই, গ্রাহক যেন একটি নেটওয়ার্কের মাধ্যমেই সব ডিভাইস সংযুক্ত রাখতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের যত উদ্ভাবন।’ তিনি জানান, সরকারের অনুকূল নীতিমালার সুবিধা নিয়ে জনপ্রিয় নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক এখন ‘মেক ইন বাংলাদেশ’ রূপকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগ যাচাই করছে।

এই আয়োজন প্রসঙ্গে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, ‘ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘ পথচলা সেলিব্রেট এবং টিপি-লিংকের নতুন উদ্ভাবনগুলো সম্পর্কে গ্রাহকদের জানাতেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির সম্ভাবনা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে।’

আয়োজকেরা জানান, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা পণ্য কিনে ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এমনকি প্রতি সপ্তাহে টেলিভিশন থেকে শুরু করে পুরস্কার হিসেবে মোটরবাইক জিততে পারবেন। এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংক ছাড়াও কোম্পানিটির সাব-ব্র্যান্ড ওমাডা, ভিজি, ট্যাপো এবং মারকিউসিস-এর বেশ কিছু নতুন পণ্য পরখ করে দেখার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেশ কজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং এক্সেল টেকনোলজিসের ব্যবসায়িক অংশীদার। অতিথিরা টিপি-লিংকের পণ্যের বাস্তব ব্যবহারিক সফলতা ও শিল্পোত্তর চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।