টুইটারের প্রধান নির্বাহীর পদত্যাগ


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১২ জুন ২০১৫

মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহী ডিক কস্টোলো পদত্যাগ করছেন। এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া না পর্যন্ত টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে আগামী ১ জুলাই থেকে অন্তবর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন। খবর বিবিসি।

বিবিসির খবরে জানানো হয়, বিনিয়োগকারীরা কস্টোলোর ওপর নাখোশ ছিলেন। এক বিবৃতিতে কস্টোলো জানান, টুইটার দলের সঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত। টুইটার জানিয়েছে, টুইটারের পরবর্তী প্রধান নির্বাহী নিয়োগে একটি কমিটি গঠন করা হয়েছে।

কস্টোলো পদত্যাগ করতে যাচ্ছেন এমন ঘোষণা দেওয়ার পর টুইটারের শেয়ারের দাম ৭ শতাংশ বেড়ে গেছে।

এপ্রিল মাসের হিসাব অনুযায়ী, কোনো লাভের মুখ দেখেনি টুইটার। এ সময়ে নেট লস দাঁড়ায় ১৬২ মিলিয়ন ডলার। এপ্রিল থেকে এই কোম্পানির শেয়ারের দাম ক্রমেই কমছে। এখন ২০১৩ সালের শুরুর সময়ের চেয়ে কম দামে শেয়ার কেনা-বেচা হচ্ছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।