একবার চার্জে ১০ ঘণ্টা চলবে এই হেডফোন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২০

ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক সনি বাজারে নিয়ে এল নতুন একটি ওয়্যারলেস হেডফোন। সনি WI-1000XM2 মডেলের ওয়্যারলেস হেডফোন একবার ফুল চার্জ দিলে ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

ভারতে এই হেডফোনের দাম ২১,৯৯০ টাকা। এর ডিজাইন ফোল্ডেবল হওয়ার কারণে আপনি সহজেই বহন করতে পারবেন।

সনির দাবি, এই হেডফোনে উন্নত নয়েস ক্যানসেলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

এর মাইক্রোফোনের সাথে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট করবে। ১০ মিনিট চার্জ করলে এটিতে ৮০ মিনিট গান শোনা যাবে।

ব্লুটুথ ভি৫.০ এর সাথে এতে ৩.৫এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।