হুয়াওয়ের বার্ষিক আয় ৬০ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০২ এপ্রিল ২০১৬

কনজিউমার বিজনেস গ্রুপ (বিজিএস) সেক্টরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান হুয়াওয়ে। সর্বশেষ অর্থবছরে (২০১৫) সারাবিশ্বের নেটওয়ার্ক, এন্টারপ্রাইজ এবং কনজিউমার বিজনেস গ্রুপ (বিজিএস) থেকে হুয়াওয়ের বার্ষিক আয় প্রায় ৬০.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের তুলনায় আয় বেড়েছে ৩৭.১ শতাংশ।

হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা গুয়ো পিং বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করেছে হুয়াওয়ে যা বিশ্বের ডিজিটাল অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছে। কৌশলগত পরিকল্পনা ও বিপুল অর্থ বিনিয়োগ আমাদেরকে সফলতা ও প্রবৃদ্ধি এনে দিয়েছে। আগামী তিন থেকে পাঁচ বছরে আমরা বিশেষভাবে কানেক্টিভিটি, ভার্টিক্যাল শিল্প এবং নেটওয়ার্ক ক্ষমতার উন্নয়নে কাজ করব। মুক্ত, সহযোগিতামূলক মনোভাব এবং দৃঢ় প্রতিশ্রুতির মিশেল ঘটিয়ে আমরা আমাদের গ্রাহক ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্রযুক্তি খাতকে আরো বেশি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করব যাতে করে বিশ্বকে একটি উন্নত সম্পর্কের আওতায় আনা যায়।

হুয়াওয়ের সিএফও সাব্রিনা মেং বলেন, ২০১৫ সালে আমরা দুর্দান্ত সফলতা বয়ে এনেছি। স্বচ্ছল অর্থ লেনদেন, নিরলস কাজ এবং ব্যবসায়িক ঝুঁকি আমাদেরকে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে নিয়ে গেছে। ২০১৬ সালে আমরা আমাদের পাইপলাইনে থাকা পরিকল্পনাগুলো কৌশলগত উপায়ে সম্পন্ন করার উদ্দেশ্যে নব উদ্যোমে কাজ শুরু করে দিয়েছি। পাশাপাশি গ্রাহককেন্দ্রিক পণ্য ও সেবার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা ভবিষ্যতে আরো বেশি কার্যকরভাবে অব্যাহত থাকবে।

আরএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।