Logo
বুধবার, ০১ এপ্রিল ২০২৬ ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Logo
  • X (Twitter)
  • সর্বশেষ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিশেষ প্রতিবেদন
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
  • টপ টেন
  • ভিডিও
  • বিনোদন
    • হলিউড
    • বলিউড
  • ফিচার
    • ফটো গ্যালারি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • ধর্ম
      • ইসলাম
      • অন্যান্য ধর্ম
    • প্রবাস
    • গণমাধ্যম
    • নারী ও শিশু
    • বাণিজ্য মেলা
    • সাহিত্য
    • জাগো জবস
    • মতামত
    • সোশ্যাল মিডিয়া
    • পডকাস্ট
    • আর্কাইভ
    • বিবিধ
    • ইউনিকোড কনভার্টার
  • ENG

জাগো টপ টেন

১১ নভেম্বর ২০২৫

  1. দিল্লিতে ‘জঙ্গি হামলায়’ বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন

    দিল্লিতে ‘জঙ্গি হামলায়’ বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন
    ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণকে ‘জঙ্গি হামলা’ দাবি করে ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপর দোষ চাপায়। লালকেল্লায় হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের গণমাধ্যমের এমন মনগড়া ও দায়সারা প্রতিবেদন দুদেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। বাংলাদেশ বরাবরই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে
    বিস্তারিত পড়ুন »
  2. দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ

    দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ
    দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে। দেশে চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে এ সতর্কতার নির্দেশ দিলো বেবিচক। সংস্থার চিঠিতে বলা হয়, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। বিমানবন্দর এলাকায় সব ধরনের টহল বৃদ্ধি এবং মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।
    বিস্তারিত পড়ুন »
  3. সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়লো

    সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়লো
    বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ দুই মাস (৬০ দিন) বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার।
    বিস্তারিত পড়ুন »
  4. জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই

    জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই
    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে।
    বিস্তারিত পড়ুন »
  5. শেখ হাসিনার মতো অনেকেই এখন দেখি সংবিধান ও আইন মানতে চায় না

    শেখ হাসিনার মতো অনেকেই এখন দেখি সংবিধান ও আইন মানতে চায় না
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা একসময় শেখ হাসিনাকে দোষারোপ করতাম—তিনি সংবিধান মানেন না, আইন মানেন না। কিন্তু শেখ হাসিনাকে বিদায় করার পরও এখন দেখা যাচ্ছে—অনেকে সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না; তারা তাদের সিদ্ধান্ত অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। তিনি বলেন, অনেক ষড়যন্ত্র, অনেক কর্মসূচি, অনেক কথা আমরা শুনে আসছি। যাদের কথা বলার এখতিয়ার নেই, তারা কথা বলছে; যাদের কাজ করার এখতিয়ার নেই, তারা কাজ করতে চাচ্ছে। অসাংবিধানিক এবং বেআইনি কাজ করছে।
    বিস্তারিত পড়ুন »
  6. সোনার দাম আরও বাড়লো

    সোনার দাম আরও বাড়লো
    ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ১৮৮ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
    বিস্তারিত পড়ুন »
  7. ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণে নিহত ১২

    ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণে নিহত ১২
    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। রাজধানীর জি-১১ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ডনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তবে বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত করা যায়নি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে নিরাপত্তা ব্যারিকেডের পেছনে একটি পোড়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উঠতে দেখা গেছে।
    বিস্তারিত পড়ুন »
  8. শেষ সেশনে স্বস্তির হাসি বাংলাদেশের, ৮ উইকেট হারালো আইরিশরা

    শেষ সেশনে স্বস্তির হাসি বাংলাদেশের, ৮ উইকেট হারালো আইরিশরা
    প্রথম দুই সেশনে ৪ উইকেট। শেষ সেশনে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দুইশর পর ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। ২২২ রানে ছিল ৭ উইকেট। এরপর প্রতিরোধ গড়ে তুলেছিলেন জর্ডাল নেইল আর ব্যারি ম্যাকার্থি। দিনের শেষ বলে নেইলকে (৩০) এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। ফলে সিলেট টেস্টে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে আইরিশরা। মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ব্যাট করতে নেমেই নিজের উইকেট হারান তিনি। দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে দিয়ে বোলিংয়ের সূচনা করান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্দেশ্য সকালের শিশির ভেজা উইকেটে যদি দ্রুত দুই-একটি উইকেট নেয়া যায়!
    বিস্তারিত পড়ুন »
  9. ধর্মেন্দ্রের মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্ত্রী হেমা মালিনী

    ধর্মেন্দ্রের মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্ত্রী হেমা মালিনী
    বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে আবারও গুজব ছড়িয়েছে, তিনি মারা গেছেন। তবে এর কোনে সত্যতা পাওয়া যায়নি। বরং এই খবরে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য হেমা মালিনী। ভারতের গণমাধ্যম ডিএনএ এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ধর্মেন্দ্র আর নেই। পরে অভিনেতার মেয়ে এষা দেওল বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেন, তার বাবা জীবিত আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এরপরই হেমা মালিনী নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য। কীভাবে দায়িত্বশীল গণমাধ্যম এমন মিথ্যা খবর ছড়াতে পারে একজন মানুষকে নিয়ে, যিনি চিকিৎসার সাড়া দিচ্ছেন ও ধীরে ধীরে সেরে উঠছেন? এটি অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবারকে সম্মান দিন এবং তাদের ব্যক্তিগত সময়টুকু দিন।’
    বিস্তারিত পড়ুন »


Jagonews24 Logo
Android App iPhone

সম্পাদক: কে. এম. জিয়াউল হক
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগোনিউজ২৪.কম, একেসি প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান

আজহার কমফোর্ট কমপ্লেক্স (৫ম তলা), গ-১৩০/এ প্রগতি সরণি, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২
৮৮ ০২ ২২২২৬২৬৮৯ , [email protected]

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • ইউনিকোড কনভার্টার