Logo
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Logo
  • X (Twitter)
  • সর্বশেষ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • বিশেষ প্রতিবেদন
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
  • টপ টেন
  • ভিডিও
  • বিনোদন
    • হলিউড
    • বলিউড
  • ফিচার
    • ফটো গ্যালারি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • ধর্ম
      • ইসলাম
      • অন্যান্য ধর্ম
    • প্রবাস
    • গণমাধ্যম
    • নারী ও শিশু
    • বাণিজ্য মেলা
    • সাহিত্য
    • জাগো জবস
    • মতামত
    • সোশ্যাল মিডিয়া
    • পডকাস্ট
    • আর্কাইভ
    • বিবিধ
    • ইউনিকোড কনভার্টার
  • ENG

জাগো টপ টেন

১৬ ফেব্রুয়ারি ২০২৬

  1. এখন আমার যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা

    এখন আমার যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা
    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার অনুরোধে ১৮ মাস আগে আমি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেই। এখন আমার যাওয়ার পালা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজ বিদায়ের দিনে ৫ আগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বলবো। কী মহামুক্তির দিন ছিল সেদিনটি! সে কী আনন্দের দিন! বাংলাদেশিরা দেশে-বিদেশে যে যেখানে ছিল আনন্দে চোখের পানি ফেলেছিল। দৈত্যের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে। দেশ মুক্ত হয়েছে। কিন্তু দেশ সম্পূর্ণ অচল। অচল এই দেশটিকে কীভাবে সচল করা যাবে সেটা ছিল সবার মনে।
    বিস্তারিত পড়ুন »
  2. তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
    বগুড়া-৬ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ইসিতে চিঠি দেন। তিনি বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন দুটি থেকেই নির্বাচিত হন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) অনুযায়ী একজন সদস্য কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করতে পারেন। তারেক রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনি এলাকা-১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
    বিস্তারিত পড়ুন »
  3. রাজধানীতে গ্যাস সংকটে অনেক বাসায় রান্না বন্ধ, ভোগান্তিতে নগরবাসী

    রাজধানীতে গ্যাস সংকটে অনেক বাসায় রান্না বন্ধ, ভোগান্তিতে নগরবাসী
    দেশের একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এর প্রভাব পড়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত এলাকাগুলোতে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে বলে জানা গেছে।
    বিস্তারিত পড়ুন »
  4. জুলাই সনদে সই করেছে এনসিপি

    জুলাই সনদে সই করেছে এনসিপি
    জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে সই করেন। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেলো, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।’
    বিস্তারিত পড়ুন »
  5. নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

    নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাই সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সিইসিকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছে, আমরা পেয়েছি।
    বিস্তারিত পড়ুন »
  6. বিদায়ের আগে ক্ষমা চেয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি উপদেষ্টা ফাওজুলের

    বিদায়ের আগে ক্ষমা চেয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি উপদেষ্টা ফাওজুলের
    প্রশাসন নিয়ে নিজের বক্তব্য বিকৃত করে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ নিয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির কাছে চিঠি পাঠিয়ে তিনি বলেন, ‘বিষয়টি তোমার কনিষ্ঠ সহকর্মীদের নজরে আনলে খুশি হবো।’ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফাওজুল কবির খান মন্ত্রিপরিষদ সচিবকে এ চিঠি পাঠান। ফাওজুল কবির বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
    বিস্তারিত পড়ুন »
  7. মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট

    মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট
    মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের নতুন পাড়া এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।
    বিস্তারিত পড়ুন »
  8. ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স

    ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স
    নতুন সরকার গঠনের আগমুহূর্তে তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পর্ষদ সভা স্থগিতের দাবি তোলে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। ফলে সোমবার অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় কোনো ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়নি। এদিন দুপুরে পর্ষদ সভা অনুষ্ঠিত হলেও শেষ মুহূর্তে কার্যসূচি বদলে দেওয়া হয়। অনুমোদনের পরিবর্তে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রাপ্ত নম্বর সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে কর্মকর্তাদের প্রতিবাদের মুখে লাইসেন্স প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে যায়।
    বিস্তারিত পড়ুন »
  9. হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরান

    হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরান
    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার হরমুজ প্রণালীতে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হলো। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে।
    বিস্তারিত পড়ুন »
  10. জার্মানিতে দক্ষ কর্মীর চরম সংকট, দরকার লাখ লাখ অভিবাসী

    জার্মানিতে দক্ষ কর্মীর চরম সংকট, দরকার লাখ লাখ অভিবাসী
    জার্মানিতে বর্তমানে দক্ষ কর্মীর চরম সংকট চলছে। নার্স থেকে শুরু করে আইটি বিশেষজ্ঞ পর্যন্ত বিভিন্ন পেশায় দক্ষ কর্মীর অভাবে ভুগছে ইউরোপীয় দেশটি। এই শূন্যস্থান পূরণের জন্য লাখ লাখ পেশাজীবী প্রয়োজন। তবে বিদেশ থেকে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা ও রাজনৈতিক বাধায় কাজ এগোচ্ছে ধীরগতিতে। চেন্নাইয়ের একটি শ্রেণিকক্ষে প্রায় ২০ জন নার্স জার্মান ভাষা শিখছেন। তাদের লক্ষ্য ছয় মাসের মধ্যে এমনভাবে দক্ষ হওয়া যাতে জার্মানিতে গিয়ে কাজ করতে পারেন।
    বিস্তারিত পড়ুন »


Jagonews24 Logo
Android App iPhone

সম্পাদক: কে. এম. জিয়াউল হক
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগোনিউজ২৪.কম, একেসি প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান

আজহার কমফোর্ট কমপ্লেক্স (৫ম তলা), গ-১৩০/এ প্রগতি সরণি, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২
৮৮ ০২ ২২২২৬২৬৮৯ , [email protected]

  • আমাদের কথা
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি
  • ইউনিকোড কনভার্টার