নারীদের মস্তিষ্কে স্থায়ী পরিবর্তন আসে মাতৃত্বে


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৯ মে ২০১৫

সন্তানের জন্ম দেওয়া পর মহিলাদের মনোস্তত্ত্ব ও দেহতত্বের পরিবর্তন হয়, যা মানসিক চিকিৎসায় প্রভাব ফেলে বলে জানিয়েছেন গবেষকরা। বিজ্ঞানীরা মনে করছেন মাতৃত্ব ও গর্ভধারণ মহিলাদের মস্তিষ্কে স্থায়ী পরিবর্তন এনে দেয়, যা তাদের পরবর্তী জীবনে চিকিৎসায় প্রভাব বিস্তার করতে পারে। বয়সজনিত এবং স্নায়ু সৃজক সমস্যায় হরমোন থেরাপি ও মস্তিষ্ক পরিচালনার ক্ষেত্রে এই পরিবর্তনগুলো দেখা যায়, গবেষণায় উঠে এসছে এই নতুন তথ্য।

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়য়ের গবেষণা থেকে উঠে এসেছে মহিলাদের মস্তিষ্কের স্থায়ী পরিবর্তনের এ তথ্য।

নিজেদের গবেষণার স্বপক্ষে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়য়ের ড. লিসা গালিয়া বলেন, আমাদের গবেষণায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মহিলাদের মাতৃত্ব তাদের চেতনার পরিবর্তন আনে। হরমোন থেরাপির ক্ষেত্রে দেখা যাচ্ছে মাতৃত্ব স্থায়ীভাবে মস্তিষ্ককে পরিবর্তন করে দিচ্ছে।

তিনি আরো বলেন, হরমোন মস্তিষ্কে গভীর প্রভাব বিস্তার করে। একজন মহিলা মা হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে কিছু পরিবর্তন আসে। মনোস্তত্ত্ব ও দেহতত্বের ওপর তার প্রভাব হয় সর্বাধিক।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।