ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্যসচিব নূর আলমসহ ৯ যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নূর আলম ছাড়াও বহিষ্কৃত অন্য নেতারা হলেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সাবেক সদস্য আহাদ মিয়া, সরাইল উপজেলার সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান খান হিরু, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আতাউর রহমান, যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন ও অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম