১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন ২০০ টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৯ মার্চ ২০২৬
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ১০৮ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: নবম গ্রেড

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১ ডিসেম্বর ২০২৫ তারিখ সর্বনিম্ন ২১ বছর এবং ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ ব্যাংক আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।