১৯১ জনকে নিয়োগ দেবে কৃষি গবেষণা ইনস্টিটিউট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৮ মার্চ ২০২৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ। ফাইল ছবি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০টি পদে ১৯১ জনকে নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৬ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএসসি পাসে চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী এবং অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ২২৩ টাকা, ৫ নং পদের জন্য ১৬৮ টাকা, ৬-১৮ নং পদের জন্য ১১২ টাকা, ১৯-৩০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।