ঘূর্ণিঝড় আম্ফান : জেলেরা যে কাজগুলো করবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৯ মে ২০২০

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। যা আঘাত হানবে উপকূলীয় অঞ্চলে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জেলেরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তাদের জীবন-জীবিকা এখন হুমকির মুখোমুখি।

জানা যায়, বৈরি আবহাওয়া কিংবা ঝড়-জলোচ্ছ্বাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েন জেলেরা। জীবিকা নির্বাহের পাশাপাশি জীবন বাঁচাতেও সতর্ক থাকতে হয় তাদের। কেননা বর্তমানে সুপার সাইক্লোন রূপে আছে ‘আম্ফান’। ১৯ মে শেষরাত নাগাদ এর প্রভাব পড়তে শুরু করবে।

তাই ঘূর্ণিঝড়ের আগে ও পরে কিছু কর্তব্য পালন করতে হবে তাদের। আসুন জেনেই জেলেদের কাজগুলো সম্পর্কে—

১. ঘূর্ণিঝড়ের শক্তি ও গতিপথ অনুযায়ী সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয় ‘বিপদ সংকেত’। সে সম্পর্কে খোঁজ রাখতে হবে।

২. সংকেত অনুযায়ী সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

৩. জেলে নৌকা, লঞ্চ ও ট্রলারে রেডিও রাখতে হবে। সকাল, দুপুর ও বিকেলে আবহাওয়ার পূর্বাভাস শোনার অভ্যাস করতে হবে।

৪. সমুদ্রে মাছ ধরতে গেলে নৌকায় লাইফ জ্যাকেট ও বয়া রাখতে হবে। ঝড়ের পূর্বাভাস পেলে মাঝ সমুদ্র থেকে কিনারায় আসতে হবে।

৫. কিনারায় এসে মাছ ধরার নৌকা নিরাপদ স্থানে রাখুন। স্থলভাগে উঠিয়ে শক্ত কিছুর সাথে বেঁধে রাখতে পারেন।

৬. মাছ ধরার জাল ও অন্যান্য জিনিসপত্র মাটিতে গর্ত করে রাখতে পারেন। এ ছাড়া আশ্রয় কেন্দ্রেও নিয়ে যেতে পারেন।

৭. ঝড় একটু কমলেই সাগরে যাওয়ার চেষ্টা করবেন না। পরে আরও প্রবল বেগে অন্যদিক থেকে ঝড় আসার আশঙ্কা থাকে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।