দেশজুড়ে

প্রথমবার পৌর মেয়র নির্বাচিত করতে যাচ্ছেন বাঞ্ছারামপুরবাসী

বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সকাল ৮টা থেকে মোট ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নির্বাচনে ১৭ হাজার ৪৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা প্রথম পৌর মেয়রকে নির্বাচিত করবেন। নির্বাচনে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমেন বিশ্বাস জাগো নিউজকে বলেন, নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, পুলিশের বিভিন্ন টিম দায়িত্ব পালন করছে।  পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস