আজকের কৌতুক: অবিবাহিত কবির বই প্রকাশ করবে না প্রকাশক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
গ্রাফিক্স জাগো নিউজ

অবিবাহিত কবির বই প্রকাশ করবে না প্রকাশক
তরুণ কবি: কিছু দুর্দান্ত কবিতা লিখে এনেছি। একটা বই যদি প্রকাশ করতেন।
প্রকাশক: বিয়ে করেছেন?
কবি: না।
প্রকাশক: বিয়ে করে তার পরে আসবেন।
কবি: কেন?
প্রকাশক: আপনার বইয়ের অন্তত একজন পাঠক তো চাই।

****

বউয়ের বুদ্ধি যখন হাঁটুতে থাকে
বউ: আমি তোমার নীল শার্ট ইস্ত্রি করছিলাম, তখন শার্টটা এক জায়গায় একটু পুড়ে গেছে।
স্বামী: কোনো সমস্যা নেই, আমার এরকম আরেকটি নীল শার্ট আছে।
বউ: আমি জানতাম, তাই ওই শার্টের কাপড় কেটে এই পোড়া শার্টে যোগ করেছি!

****

বিছানার আগুন নিভছে না
ছেলে: বাবা, আমাকে আরেক গ্লাস পানি দাও।
বাবা: তোমার এত পানি লাগে কেন? তোমাকে এরই মধ্যে ১০ গ্লাস পানি দিয়েছি।
ছেলে: কিন্তু বাবা, বিছানায় যে আগুন ধরিয়েছি, সেটা তো নিভছে না!

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।