২১ দফা দাবি জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের


প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৮ এপ্রিল ২০১৬

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের পাঠদান ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও মর্যাদার লক্ষে ২১ দফা দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়।
এ সময় বিচ্ছিন্ন ও খন্ডিতভাবে স্কুল-কলেজ সরকারি করণের পরিবর্তে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিও জানায় সংগঠনের নেতারা।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফিরোজ আহমদ বলেন, সম্প্রতি পাঁচ লাখেরও বেশি এমপিওভূক্ত শিক্ষক অষ্টম জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূক্ত হলেও বছরের পর বছর যোগ্যতা থাকার পরও অপেক্ষমানদের এমপিওর আওতায় আনা হচ্ছে না। ফলে প্রত্যাশা পূরণ ও আমাদের অপেক্ষা গতানুগতিক ধারায় পরিণত হয়েছে। যার পরিবর্তন প্রয়োজন।
 
সাংবাদিক সম্মেলনে শিক্ষা আইন পাশ, শিক্ষা কমিশন গঠন, সিলেবাস অনুযায়ী শিক্ষক নিয়োগ, তাদের নিয়িমিত পদোন্নতি দেয়া, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
 
এ সময় আরো বক্তব্য দেন- শিক্ষক সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক, কারিগরি শিক্ষক সমিতির মহাসচিব মো. আলী চৌধুরী প্রমুখ।

এএস/এমএমজেড/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।