জ্বালানি সুবিধা নেবেন না প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম/ছবি: সংগৃহীত

প্রাধিকারভুক্ত জ্বালানি সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী তার এ সিদ্ধান্তের কথা জানিয়ে গত ৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে আরেকটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ লিখেছে, জানানো যাচ্ছে যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এপ্রিল, মে ও জুন মাসে তার প্রাধিকারভুক্ত জ্বালানি সুবিধা না নেওয়ার বিষয়ে ইচ্ছা পোষণ করেছেন।

এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ জানিয়েছি মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মাসিক বরাদ্দ করা জ্বালানির ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়।

আরএমএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।